দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় ছেলের শাবলের আঘাতে রুকসি (আবুনি) (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে শ্যামলকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে খাবার নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধের একপর্যায়ে ছেলে শ্যামল তার মায়ের ওপর শাবল দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রুকসির মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, শ্যামল মানসিক ভারসাম্যহীন।
ঘটনার পর এলাকাবাসী শ্যামলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার বলেন, ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএস/